নওগাঁর ধামইরহাট থানার মানবিক ও জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। তাঁর নতুন কর্মস্থল নওগাঁ সদর মডেল থানা।
ধামইরহাট থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি থানাকে সাধারণ মানুষের কাছে ভয়ের নয়, বরং ভরসা ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণে সহকর্মীসহ স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হন।
তাঁর বিদায়বেলায় সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে দেখা যায় শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশ।
নতুন কর্মস্থল নওগাঁ সদর মডেল থানায় ওসি মিন্টু রহমানের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মতামত