ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে নাফ নদী থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্ট সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমারের মংডু খাল থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর পরিকল্পনায় নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়।

পরবর্তীতে যৌথ আভিযানিক দল নাফ নদীতে অভিযান চালিয়ে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকাসহ চারজনকে আটক করে।

এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেয়। পরে নদীতে ব্যাপক তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ফেলে দেওয়া ইয়াবার চালান উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার আঃ খালেক (২৫) ও নূর ফয়সার (২৫), টেকনাফের ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের ব্লক-বি/৩-এর হাফেজ আহম্মদ (২৯)।

অভিযানে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার পিস। এছাড়া একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম এসআরবি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে নাফ নদী থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x