ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের (কুরগাঁও) আপামর জনগণের উদ্যোগে এক দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (শুক্রবার) বাদ এশা কুরগাঁও এলাকায় আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মো. আমিনুর রহমান।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আবু সাঈদের সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাইমিনুর রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মো. আমিনুর রহমান।

বক্তব্যে আমিনুর রহমান বলেন, "বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর থেকে আমি ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কল্যাণে দিনরাত সেবামূলক কাজ করে যাচ্ছি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।" বিজ্ঞপ্তি ও প্রচারণার এই আনুষ্ঠানিক সূচনালগ্নে কুরগাঁও এলাকার সর্বস্তরের যুবসমাজ এবং মুরুব্বিরা আমিনুর রহমানের সাথে একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ এবং আশুলিয়া থানা জিয়া মঞ্চের সভাপতি মো. শহিদুল ইসলাম বিএনপি নেতা আমিনুর রহমান,সিরাজ,মামুন এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উক্ত উঠান বৈঠকে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে কুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত সকলের কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে আমিনুর রহমানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x