ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি কর্তৃক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) কর্তৃক জাতীয় মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি প্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।

পরিক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দায়িত্ব পালন করেন কেন্দ্র সভাপতি মোঃ শাহরিয়ার কায়ছার, সচিব মোঃ আজমীর হোসাইন, হল সুপার মোঃ নাজমুল ইসলাম ও সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন। 

এসময় উপস্থিত ছিলেন বিরল প্রেস ক্লাব সভাপতি মোঃ আতিউর রহমান, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা।শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে পরিদর্শনকারীগণ বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি এ উদ্যোগের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আগ্রহ ও আস্থার প্রতিফলন। 

পরীক্ষার সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি কর্তৃক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x