ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৩১/১০/২০২৬ শনিবার

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেতন-ভাতার বৈষম্য দূরীকরণের দাবিতে চুয়াডাঙ্গায়  শহীদ হাসান চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ।

​সংগঠনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার শহীদ হাসান চত্বরের সামনে এবং প্রধান সড়কগুলোতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং তাঁদের বিভিন্ন যুক্তিসঙ্গত দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সিংহভাগ পরিচালনা করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা । অথচ দীর্ঘদিন ধরে বেতন, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়ার ক্ষেত্রে সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় বড় ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে । বিশেষ করে শতভাগ উৎসব ভাতা এবং যৌক্তিক চিকিৎসা ও বাড়িভাড়া ভাতার দীর্ঘদিনের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি ।  

​শিক্ষক নেতারা অতি দ্রুত তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান । অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা ।

​মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা চুয়াডাঙ্গা  জেলা প্রশাসক এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও মাননীয় উপদেষ্টা/প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x