সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের গণপতি গ্রামের ঐতিহ্যবাহী সরদার হাটখোলা জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার জুম্মা নামাজ বাদ উপদেষ্টা মন্ডলী ও মুসল্লিদের মতামাতের ভিত্তিতে তিন বছর মেয়াদী ১৬ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে শেখ মিজানুর রহমান মিজা এবং সেক্রেটারি হিসেবে এস এম সাইফুল্লাহ নির্বাচিত হন। কমিটির অন্যান্য হলেন সহ-সভাপতি শেখ খাইরুল আলম, সহ সেক্রেটারি শেখ শাহারুল ইসলাম,কোষাধক্ষ শেখ সুলতান আহমেদ সুমন,সাংগঠনিক সম্পাদক শেখ তামজিদ হোসেন মিঠু,প্রচার সম্পাদক শেখ আরিফ,সদস্য যথাক্রমে শেখ আব্দুস সাত্তার, শেখ আবু ফরিদ, শেখ মুরুদ্দুল হক, শেখ সাইফুল ইসলাম, শেখ সামিউল ইসলাম, শেখ ফারুক হোসেন ও শেখ নাজমুল হোসেন লিটন। এ সময় প্রধান উপদেষ্টা জন শেখ মঞ্জুরুল হক, দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ রহমত আলী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি : সভাপতি শেখ মিজানুর রহমান মিজা সাধারণ সম্পাদক শেখ সাইফুল্লাহ,
মতামত