ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন, রোগ প্রতিরোধে সচেতনতার আহ্বান

“পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবনের ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।বুধবার (২৮ অক্টোবর) মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দুপুর ১টায় মদন উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

র‍্যালি শেষে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের।

তিনি বলেন, “সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণ ও প্রস্তুতের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মুখলেছুর রহমান, মদন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অসীম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডা. তায়েব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, মদন জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ ইবনে আজিজ, উপজেলা প্রকৌশলী মো. আরিফউল্লাহ, উপজেলা আনসার কর্মকর্তা প্রণেতোষ ঘোষ, ১ নম্বর কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজাদ এবং ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি ধাপ হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে পরিবার ও সমাজে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের চর্চা আরও জোরদার হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন, রোগ প্রতিরোধে সচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x