কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত এ কমিটিতে মোহাম্মদ রিদুয়ান হাফিজকে সভাপতি এবং তাইমুর আল মনসুর চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত রোববার (২৫ অক্টোবর) নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন—মো. মঈন উদ্দিন, মো. রহুল কাদের, মো. গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন, শওকত উসমান, সাজ্জাদ হোছাইন ও মো. এরফান উদ্দিন।
সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নুরুছফা। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন রিফাত ইকবাল, মো. ইসমাইল, হুমায়ুন কবির রুবেল, রিদুয়ানুল হোছাইন হিরু, মনির উদ্দিন মনির ও বোরহান উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক নুরুল হক। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল করিম মাদু, মোহাম্মদ ইউছুপ, খাইরুল আবরার ও শহীদ মোহাম্মদ আবির।
এ ছাড়া অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আশেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিয়া উদ্দিন, ক্রীড়া সম্পাদক রমিজ উদ্দিন, সাংস্কৃতিক ও মিডিয়াবিষয়ক সম্পাদক শামসুল ইসলাম শামীম, যুব ও ক্রীড়া উন্নয়নবিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক আহমদ কবির, শৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক মহি উদ্দিন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া যোগাযোগবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাদিস, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোকাদ্দেস নির্বাচিত হয়েছেন।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জয়নুল আবেদীন, আকমল হোছাইন, আজিজ মিছির, আজিজুল মোক্তাদের রাসেল, মো. নুরুচ্ছফা বাবুল, মুবিনুল ইসলাম মিঠু ও মাহামুদুল করিম।
সদস্য হিসেবে রয়েছেন মো. এস্তেফাজুল হক, মো. জুসেল, নেছার উদ্দিন, মো. মানিক, তোহিদুল ইসলাম ও আবুল হোছাইন।
ক্রীড়াঙ্গনের বিকাশে নতুন প্রত্যাশা
২০১৩ সালে প্রতিষ্ঠিত ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, নতুন কমিটির উদ্যোগে ঢেমুশিয়া ইউনিয়নে ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।
মতামত