ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর পোরশা উপজেলায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

হাত ধোয়ার নায়ক হোন” (Be a Handwashing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আল হামিম।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম ও সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সাবান দিয়ে সঠিক নিয়মে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখার মাধ্যমে নানা ধরনের সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x