ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

কালুখালীতে অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৫ অক্টোবর রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. পলাশ কুমার গোদ্দার এবং রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ আক্কাছ আলী মন্ডল।

অফিস আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, “কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাফিয়া খাতুন নামের এক অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। গত ৫ জুলাই দেওয়া ওই রিপোর্টে তাঁর রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ (A+) উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে রিপোর্টটি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে চলতি বছরের অক্টোবর মাসে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। সেখানে প্রাপ্ত রিপোর্টে তাঁর রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’ (B+) উল্লেখ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।একই ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্টে সরকারি হাসপাতাল ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এমন অমিল দেখা দেওয়ায় সাফিয়া খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও মানসিক দুশ্চিন্তা তৈরি হয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরীক্ষার নির্ভুলতা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রিপোর্টে অমিলের প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালুখালীতে অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x