ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বারে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটক চালকের নাম সাইফুল ইসলাম (২৯)। তিনি রামু উপজেলার ধোঁয়াপালং গ্রামের হোসেন আহমদের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।

 এ সময় সিএনজির ডান পাশে একটি সন্দেহজনক চেম্বার দেখতে পান বিজিবি সদস্যরা।

 পরে চেম্বারটি খুলে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবাগুলো হোয়াইক্যং থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদকের সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x