ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ থানায় এখন অভিযোগ দিতে গেলে আগে টাকার অঙ্ক ঠিক করতে হয়! টাকা না দিলে নারী নির্যাতন, হত্যাচেষ্টা, স্বর্ণ লুট ও শ্লীলতাহানির মতো গুরুতর ঘটনার লিখিত অভিযোগও এফআইআর হিসেবে রেকর্ড করেন না অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন - এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, "আইন-কানুনের কোনো তোয়াক্কা করছেন না ওসি, মোটা অংকের ঘুষ ছাড়া তিনি কোনো ফাইল ছোঁন না।"

এই অভিযোগের সত্যতা মিলেছে বাকেরগঞ্জের ১১ নং ভরপাশা ইউনিয়নের এক অসহায় নারীর লিখিত অভিযোগের কপি থেকে, যা "দৈনিক মহাকাল" এর হাতে এসেছে।

 উপজেলার খেজুরা ভরপাশা ৯ নং ওয়ার্ডের কবির বিশ্বাসের স্ত্রী  মোসাঃ হালিমা বেগমের (৫৫) অভিযোগ, একই এলাকার তারই ভাসুরের ছেলে- মোঃ সুজন বিশ্বাস (৩০), মোঃ সুমন বিশ্বাস (৩৮), মোঃ সানী আক্তার (৩৮) তার বসতবাড়ি ও জমি জোর করে লিখে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল।

হালিমা বেগমের লিখিত অভিযোগে উল্লেখ, গত ১৮ অক্টোবর সকালে তিনি প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে।

অভিযোগে বলা হয়- বিবাদী সুজন বিশ্বাস হাতে থাকা লোহার পাইপ দিয়ে খুন করার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করে, মাথা ফেটে রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।জ্ঞান হারানোর পর বিবাদী সুজন তার নাকের স্বর্ণের নথ ওজন অনুমান ০৩ আনা, মূল্য ১,২৫,০০০ টাকা খুলে নিয়ে যায়।

বিবাদী সাথী আক্তার তার চুলের মুঠি ধরে লাথি মেরে গলায় থাকা স্বর্ণের চেইন (০৮ আনা, ১,২৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়। বিবাদীরা তার পরনের কাপড় টানা-হেঁচড়া করে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়।

পরে স্থানীয় সাক্ষী কামরুন নেহার, ফাহিমা জান্নাত তোহা ও নাফিসা বেগম সহ প্রতিবেশীরা ছুটে এলে বিবাদীরা হুমকি দেয়- "এই ঘটনা নিয়ে মামলা করলে তোকে ও তোর মেয়েকে খুন করে লাশ গুম করে দেব, উল্টো মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাবো।"

থানায় গিয়েও বিচার নেই, আছে টাকার দাবি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই গুরুতর ঘটনার পর তারা বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। কিন্তু ওসি আদিল হোসেন অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করেননি। পরিবারের দাবি, থানা থেকে বলা হয়েছে "খরচপাতি" ছাড়া মামলা হবে না।

অথচ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, খুনের চেষ্টা, ডাকাতি, নারীর শ্লীলতাহানির মতো আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া মাত্রই তা বিনা পয়সায় এফআইআর হিসেবে রেকর্ড করা পুলিশের আইনি বাধ্যবাধকতা। টাকা চাওয়া শুধু পুলিশ প্রবিধান লঙ্ঘন নয়, দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।

একজন ৫৫ বছরের বৃদ্ধা নারী যখন রাতের আঁধারে রক্তাক্ত হয়ে থানার দরজায় দাঁড়িয়ে থাকেন, তখন থানার ওসি যদি টাকার হিসেব কষেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রশ্ন এলাকাবাসীর।

এ বিষয়ে অবিলম্বে বরিশালের পুলিশ সুপার ও বরিশাল রেঞ্জ ডিআইজির হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তারা চান- হালিমা বেগমের অভিযোগটি অবিলম্বে এফআইআর হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করা হোক। ওসি আদিল হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি ও এফআইআর বাণিজ্যের অভিযোগের বিভাগীয় তদন্ত করা হোক।

এ বিষয়ে বক্তব্যের জন্য বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x