ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৩৫০ টাকা উদ্ধার।

দিনাজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোছা. রুনা আক্তার সুমি (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের তাজপুর নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তার রুনা আক্তার সুমি তাজপুর নতুনপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে। অভিযানের সময় তাঁর দেহ তল্লাশি করে সাত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর দেখানো মতে বসতঘরের তোশকের নিচ থেকে আরও ৫০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫৭ পিস ১০০ মিলিগ্রাম ওজনের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ ২ লাখ ৩৫০ টাকা জব্দ করা হয়। 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা আক্তার সুমি উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৩৫০ টাকা উদ্ধার।

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x