সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসাইন ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ তিন বছরেরও বেশি সময় স্থবির থাকার পর সংগঠনের কার্যক্রম সচল করতে গত ৮ মে অ্যাডভোকেট মো. আবু তাহেরকে আহ্বায়ক ও সাইফুর রহমান লিংকনকে সদস্যসচিব করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটির উদ্যোগে নতুন করে ৯০২ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। পরে গত ২৪ অক্টোবর সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সহসভাপতি পদে অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান ৫৯৯ ভোট এবং সামছুল কবির শামীম ৪০০ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ ওবাইদুল্যাহ তরীক ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক কাজী মো. মামসাদ (৫৪২ ভোট), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সজীব (৬৫১ ভোট), প্রচার সম্পাদক মো. মনজুর হোসাইন (৪০২ ভোট), দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুল কাদের (৭৩৩ ভোট), মহিলা সম্পাদিকা মমতাজুন্নেসা সোমা (৬২৩ ভোট), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস আহমেদ কৌশিক (৪০৮ ভোট) এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ (৫৩৫ ভোট)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত ১২ জন হলেন দাউদ খালেদ চৌধুরী কাইজার (৬৭৬ ভোট), এস এম কামরুল হাসান (৬৫৮ ভোট), এন এম শিহাব উদ্দিন (৬৪৮ ভোট), আবদুল হালিম নাসির (৫৬৩ ভোট), হাফেজ আজহারুল ইসলাম (৫০৯ ভোট), সেলিম উদ্দিন মাহমুদ (৪৯৬ ভোট), আমির হোসাইন জুয়েল (৪৯৩ ভোট), আলমগীর হোসেন (আলীম মেম্বার) (৪৯৩ ভোট), মনজুর কাদের (৪৮৬ ভোট), সোহরাব উদ্দিন (৪৫৩ ভোট), জসীম উদ্দিন (৪৪৬ ভোট) এবং নিজাম উদ্দিন (৪৪৪ ভোট)।
অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের ও সদস্যসচিব সাইফুর রহমান লিংকন জানিয়েছেন, সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতার জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নির্বাচন সম্পন্নের মধ্য দিয়ে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মতামত