ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সভাপতি অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম, সেক্রেটারি মাওলানা শফিউল হক জিহাদী

কক্সবাজারে মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা কমিটি গঠন, সরকারের কাছে দাবি

কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শফিউল হক জিহাদী দায়িত্ব পেয়েছেন।

কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষক সম্মেলনে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে। সম্মেলনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ শাহজাহান মাদানী। বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট সেক্রেটারি ড. আবদুছ ছুবুর মাতুব্বর এবং কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। সঞ্চালনা করেন আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক ও ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফরিদুল আলম।

সম্মেলনে বক্তারা আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। 

বক্তারা বলেন, দেশের শিক্ষা ও সমাজ গঠনে আলিয়া মাদ্রাসার দীর্ঘ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ শিক্ষাব্যবস্থার স্বার্থ উপেক্ষা করা হলে শিক্ষকসমাজ তা মেনে নেবে না। মাদ্রাসা শিক্ষার অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দেন তাঁরা।

নবগঠিত জেলা কমিটির নেতারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা কমিটি গঠন, সরকারের কাছে দাবি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x