মির্জাগঞ্জে গভীর রাতে মসজিদের ভেতর থেকে গাড়ি চুরি, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা
জাকারিয়া রানা স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নম্বর মাধবখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গভীর রাতে একটি মসজিদের ভেতর থেকে গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরি হওয়া গাড়িটির সন্ধান পেতে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চলছে। গাড়িটির সন্ধান দিতে বা উদ্ধারে কার্যকর তথ্য প্রদানকারীকে মালিকের পক্ষ থেকে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২৬ সালের ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাড়ির পাশের একটি মসজিদের ভেতরে রাখা গাড়িটি চুরি হয়। চুরি হওয়া গাড়িটির নম্বর DHAKA METRO LA-64-2525।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে গাড়ি চুরির বিষয়টি জানাজানি হলে সেটি উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু হয়।
গাড়িটির অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অথবা গাড়িটি শনাক্ত করে উদ্ধারে সহযোগিতা করতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগ: ০১৭৪৫-৬৮৮৯৯১ গাড়ির নম্বর: DHAKA METRO LA-64-2525 ঘটনাস্থল: ৩ নং ওয়ার্ড, ১ নং মাধবখালী ইউনিয়ন, মির্জাগঞ্জ, পটুয়াখালী।
চুরি হওয়া গাড়িটি উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
মতামত