গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি যুগ্ম আহবায়ক জনাব মোঃ শিপন শফিকুল ইসলাম শিপন ।
স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন যুবসমাজের দাবির প্রেক্ষিতে তিনি প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
মোঃ শফিকুল ইসলাম (শিপন) বর্তমানে ৭নং রামজীবন ইউনিয়ন বিএনপি-র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে ৭নং রামজীবন ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তারুণ্যের অহংকার ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
স্থানীয় সাধারণ জনগণ ও তরুণদের প্রত্যাশা—তাঁর নেতৃত্বে রামজীবন ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সকল ন্যায্য অধিকার আদায় হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়নের স্বপ্ন বাস্তব রূপ লাভ করবে। মেহনতী ও খেটে খাওয়া মানুষের প্রিয় এই ব্যক্তিত্ব ইউনিয়নে উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
এই বিষয়ে সচেতন যুবসমাজের পক্ষে স্থানীয় তরুণরা জানান, “আমরা তারুণ্যের প্রতীক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ শফিকুল ইসলাম শিপন ভাইকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বই আমাদের ইউনিয়নের কাঙ্ক্ষিত বদল এনে দেবে।”
মতামত