ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎নাসিরনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান।

‎রবিবার (১৮ ই অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি  নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।

‎এ সময় তার সঙ্গে ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির খোঁজখবর নেন।

‎এ সময় সংসদ সদস্য এম এ হান্নান বলেন —

‎বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

‎তিনি আরও বলেন, নাসিরনগরসহ সারা দেশে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেটাই সবার প্রত্যাশা। প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিএনপি সবসময় মানুষের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।‎তিনি বলেন, "আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।"

‎পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎নাসিরনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x