ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিত ১জন নিহত

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিত ১জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

 শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির ইউসুফের ছেলে।

মোটরসাইকেল নিয়ে বের হয়ে গুলিবিদ্ধ

নিহত বাপ্পির ভাই রহিম খান বাবুর ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাপ্পি মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ সময় তার সঙ্গে থাকা শাওনের বুকেও গুলি লাগে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের ২ নং ওয়ার্ডে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাপ্পির ভাই আরও জানান, রাত দেড়টা পর্যন্ত শাওনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

আইসিইউতে শাওন, গ্রেপ্তারে পুলিশের অভিযান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গুলির ঘটনায় তারেক হোসেন বাপ্পি নিহত হয়েছেন। আহত শাওন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিত ১জন নিহত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিত ১জন নিহত
0:00 0:00
1.0x