নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ হামিদা বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর (ধনতলা) গ্রামে তাঁর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৪ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার হামিদা বেগম গোপিনগর (ধনতলা) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ পিয়ার আলী।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত