ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার।

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নাটোর থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ অক্টোবর রাতে আত্রাই থানাধীন আঞ্চলিক সড়কের পুলিশ চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আত্রাই থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চার্জার অটোরিকশা তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে অটোরিকশাসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অটোরিকশাটি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি গত ১৫ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে আসেন।

গ্রেপ্তার নাসির উদ্দিন সাগর নাটোর জেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মো. ইব্রাহিম হোসেনের ছেলে।

পরে অটোরিকশার মালিক নাটোর জেলার নারায়ণকান্দি গ্রামের মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে অটোরিকশাটি শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১৬ অক্টোবর ২০২৬ তারিখে আত্রাই থানার মামলা নম্বর ১৩ হিসেবে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ সড়কে রাতের বেলায় একাধিক চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x