ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথায় দুই অপরিচিত কিশোর-কিশোরী ঘোরাফেরা করছে।

 এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

 খবর পেয়ে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

পরে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া কিশোরের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম জমির হোসেন (১৫)।

 সে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা।

 অপর কিশোরী মরিয়মের (১৪) বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার বদ্দারহাট বাস টার্মিনালসংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডে।

এপিবিএনের প্রতিবেদন অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল।

পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে রাত আনুমানিক ৮টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকে নুরুল হকের সম্মুখে জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

**তথ্যসূত্র: ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট, ১৬ অক্টোবর ২০২৬।**

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x