ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফেক আইডিতে বা (এআই) দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের কথা জানালেন ডিএনসির কর্মী

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি বিকৃত এবং আপত্তিকর ক্যাপশন ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) কর্মরত আবুল কালাম আজাদ। এ ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি করেছেন।

আবুল কালাম আজাদ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত রয়েছেন। সম্প্রতি তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।

আবুল কালাম আজাদের অভিযোগ, ‘সময় সংবাদ’ নামের একটি ভুয়া আইডি থেকে তাঁর ও পরিবারের সদস্যদের ছবি বিকৃত করে আপত্তিকর ক্যাপশনসহ প্রচার করা হতো। বর্তমানে ওই আইডির নাম পরিবর্তন করে ‘অভিমানী মেয়ে’ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় পাট্টা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের বড় ছেলে মেহেদীর সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি রাজবাড়ী শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য জাকির হোসেন আবুল কালাম আজাদকে সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ করেন আজাদ। তাঁর দাবি, এসব বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনের ব্যানারেও তাঁর ছবি ব্যবহার করে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আবুল কালাম আজাদ বলেন, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়। এমন পরিস্থিতিতে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণার কারণ তিনি বুঝতে পারছেন না। তাঁর ভাষ্য, বিষয়টি সম্পর্কে জানতে পেরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। একই সঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, ইউপি সদস্য জাকির হোসেন ও তাঁর ছেলে মেহেদীর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফেক আইডিতে বা (এআই) দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের কথা জানালেন ডিএনসির কর্মী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x