ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমাই উপজেলা বিএনপির বিশেষ শান্তি, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটি গঠন

লালমাই প্রতিনিধি।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে লালমাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ শান্তি, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

লালমাই উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগিতা করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।

লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম যার যার, নিরাপত্তা  সবার এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে বিএনপির নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পূজামণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে কমিটির সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় থাকবেন।

এতে আরও বলা হয়, লালমাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন কোনোভাবেই সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লালমাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হবে এটাই প্রত্যাশা।

সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার বন্ধনে গড়ে উঠুক শান্তির লালমাই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমাই উপজেলা বিএনপির বিশেষ শান্তি, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x