ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা চত্বরে সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টা ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল “ই-সিগারেট, ডেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন।” নতুন প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা এবং তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসেডের নির্বাহী পরিচালক মোহাঃ শাহজাহান সিদ্দিক, ব্র্যাক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, আশা বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক, দিশা বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আরিফ শেখ, বিজ বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, এডিপি রাজবাড়ীর প্রশাসনিক কর্মকর্তা মানিক ঘোষ এবং গাক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আবির রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মসূচিতে শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসব পণ্যের ব্যবহার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x