ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ।

রাজশাহী মহানগরবাসীর নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তরের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, উন্মুক্ত খেলার মাঠ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয়, কমিউনিটি সেন্টার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সরকারি খাস সম্পত্তি বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে মহানগরীর নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে বলে উল্লেখ করা হয়। 

এর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x