ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু।

লালমনিরহাট সদর উপজেলায় সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের চাপায় ফজিলা বেগম (৪৫) ও জমিলা বেগম (৪৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তাফি ধুমেরকুঠি এলাকার ফজলুল হকের মেয়ে। একই এলাকার বাসিন্দা জমিলা বেগম আজিমউদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাট সদর উপজেলায় সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের চাপায় ফজিলা বেগম (৪৫) ও জমিলা বেগম (৪৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তাফি ধুমেরকুঠি এলাকার ফজলুল হকের মেয়ে। একই এলাকার বাসিন্দা জমিলা বেগম আজিমউদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x