ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সালথায় বরাদ্দের ২০০ বস্তুা ইউরিয়া সার অন্যত্র বিক্রির" অভিযোগে ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার গুদামে মওজুদ না রেখে অন্যত্র বিক্রির দায় এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর )দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা প্রাপ্ত ডিলার হলেন মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সার ব্যবসায়ী মোমরেজ খান। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসাবে আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়ার পর ডিলারের গুদাম যাচাই করেন উপজেলা কৃষি অফিসার। এ সময় দেখা যায়, অক্টোবর মাসে বরাদ্দকৃত ৪০০ বস্তা ইউরিয়া সার গুদামে মজুদ রাখার নিয়ম থাকলেও সেখানে পাওয়া যায় মাত্র ২০০ বস্তা। বাকি দুইসব অবস্থা সার অন্যত্র বিক্রয় করা হয়েছে বলে যাচাইয়ে উঠে এসেছে। পরে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসো মা অভিযুক্ত ডিলার ২০০ বস্তা সার অন্যরতো বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আল আজাদ জনি।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়। নির্ধারিত নিয়মের বাহিরে সার অন্যত্র বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তিতে ফেলার কোন সুযোগ নেই। কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং স্যারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদার ও তদারিকামূলক নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সালথায় বরাদ্দের ২০০ বস্তুা ইউরিয়া সার অন্যত্র বিক্রির" অভিযোগে ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x