ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে ।

জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাএদলের নেতাকর্মীরা। শুক্রবার নগরীর বাসার রোডের তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাঠের আশপাশের জমে থাকা পানি ও আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা। তাঁদের ভাষ্য, বাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা জন্মানোর আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।’

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে তাঁরা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই হবে না, বাস্তবেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ লক্ষ্যেই তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন। নগরীর প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাঁরা ধারাবাহিকভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, ‘আমাদের এ কার্যক্রম শুধু আজকের জন্য নয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানাবেন। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের বলবেন, আমরা গিয়ে পরিষ্কার করে দেব।’

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রতিটি এলাকার মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

শুক্রবারের এ পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু,সহ 

বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।

এ ছাড়া যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা,তোফা ইফাদ,রিয়ান ও দুর্জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে ।

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x