কক্সবাজারের উখিয়ায় জাল খতিয়ান ব্যবহার ও সাবেক এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রি করার সময় আটক ব্যক্তি কে ছেড়ে দিলেন উখিয়া উপজেলা ভুমি কর্মকর্তা!
তথ্যঅনুসন্ধানেজানা গেছে, সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা ভূমি অফিসের যাচাইয়ে খতিয়ান ও কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা মোরশেদ আলম, আরো অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য দেয়া হয় উপজেলা ভুমি অফিসে ভূমি কর্মকর্তা যাচাই বাছাই করে খতিয়ানটিতে স্বাক্ষরসহ বিভিন্ন তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়ায় সৈয়দ নুর কে আটক দেখিয়ে মামলার প্রস্তুতি চলছিল সৈয়দ নুর উখিয়ার জালিয়া পারুল ইউনিয়নের হাজী হোসেন আলীর ছেলে বলে জানা গেছে। যে খতিয়ানটি নিয়ে তিনি রেজিস্ট্রির প্রক্রিয়ায় অংশ নেন, সেটির নম্বর ২৮৬৬ এবং মৌজা রত্নাপালং। যাচাইয়ে খতিয়ানটির স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সৈয়দ নুর দাবি করেন, কক্সবাজারের এক মুন্সি সাইদুর রহমানের মাধ্যমে খতিয়ানটি তৈরি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত হওয়ার পর উখিয়া উপজেলা এসিল্যান্ড আবদুল্লাহ জানিয়ে দিলেন মামলার মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার প্রস্তুতি চলছে।
পরক্ষণে দেখা গেল সেই খতিয়ান ও সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা সৈয়দ নুর বিনা বাঁধায় উখিয়া ভুমি অফিস থেকে বের হয়ে যায়।
যা সাংবাদিক দের ক্যামরায় ধরা পরার জানতে চাওয়া হলে এসিল্যান্ড মো: আব্দুল্লাহ জানান আমি তো দেখিনি? সেই কিভাবে বের হলো?
থানায় খবর দিয়ে পুলিশ ও আনলাম কেন পুলিশ তাকে থানায় নিয়ে গেলনা?
তবে অসমর্থিত খবরে পাওয়া বিভিন্ন তথ্য মতে হয়তো ওপারের টেলিফোনে নতুবা মোটা অংকের দফারফার মাধ্যমে সেই প্রতারক সৈয়দ নুরকে কৌশলে ছেড়ে দেয়া হয়েছে।
মতামত