বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর *তিনটি টহলদল,, এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট এর আরো একটি টহলদল একত্রিত হয়ে যৌথভাবে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর এবং কুটাহাড়া নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা* করে মোঃ আব্দুর রহিম (৩৫)রপিতাঃ মোঃ মোশারফ হোসেন, দক্ষিণ রামভদ্রপুর, বাগজানা, পাঁচবিবি, জয়পুরহাট ও রাব্বি হাসান (৩২),পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক, কুটাহাড়া, বাগজানা, পাঁচবিবি, জয়পুরহাটকে মাদকদ্রব্য *WIN CEREX সিরাপ ০৬ বোতল লুজ* WIN CEREX সিরাপ ১.৬০০ মিঃ লিঃ সহ আটক করেন।
আটককৃত আসামী সহ মাদকদ্রব্য-
WIN CEREX সিরাপ পাঁচবিবি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
মতামত