ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাংশায় চোরাই ৫ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় চোরাই পাঁচটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুদ্ধদেব প্রামাণিক বিধান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার একটি বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। চোরেরা বাদী সবুজ কুমার বসাকের বসতবাড়ি এবং তাঁর চাচা নিমাই চন্দ্র বসাক, রানা বিশ্বাস, নিখিলসহ আশপাশের বাড়ি থেকে এসব মিটার নিয়ে যায়।

পরে গত ৫ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে চোরাই বৈদ্যুতিক মিটারগুলো বাবুপাড়া ইউনিয়নে বাদীর বাড়ির উত্তর পাশের একটি বাগানে রাখতে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় বুদ্ধদেব প্রামাণিক বিধানকে পাঁচটি বৈদ্যুতিক মিটারসহ আটক করে পুলিশ।

গ্রেপ্তার বুদ্ধদেব প্রামাণিক বিধান পাংশা বাবুপাড়া এলাকার বাসুদেব কুমার প্রামাণিক বাবলুর ছেলে।

এ ঘটনায় সবুজ কুমার বসাক (২৭) বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন। মামলাটি ৫ অক্টোবর পাংশা থানার মামলা নম্বর-৩, জিআর-১৯৬/২৬ হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করেছেন। চুরি যাওয়া পাঁচটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাংশায় চোরাই ৫ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x