ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা আইন মেনে চলা ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার আহ্বান

গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করা এবং আইন মেনে চলার বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মুন্সি মার্কেটে অবস্থিত নগদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মেসার্স জাহানারা এন্টারপ্রাইজের আয়োজনে সভায় জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বন করতে হবে।

বক্তারা আরও বলেন, নগদ উদ্যোক্তাদের গ্রাহকদের নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। আইন মেনে চলা, দুর্নীতিকে না বলা এবং ন্যায় ও সততার পথে চলার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ গোপালগঞ্জ জেলার নগদ উদ্যোক্তারা।

সভায় সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করি’, ‘সচেতন হোন, নিরাপদ থাকুন’, ‘আইন মেনে চলুন, নিরাপদ সমাজ গড়ুন’ এবং ‘দুর্নীতিকে না বলুন, ন্যায়ের পথে চলুন’।

আয়োজকেরা বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নগদ উদ্যোক্তাদের মধ্যে দায়িত্বশীলতা আরও বাড়বে। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল আর্থিক লেনদেন বিষয়ে গ্রাহকদের মধ্যেও সচেতনতা তৈরি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা আইন মেনে চলা ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার আহ্বান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x