৫ অক্টোবর ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন ও প্যারেড পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর; মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁও এবং মোঃ হাবিবুর রহমান, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর।
মতামত