ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাক্ষনপাড়া থানার  এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি বাদশা মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলায় (ধারা ৪৫৭/৩৮০) গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

অন্যদিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে তোফায়েল আহমেদ রবিন এবং এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে মো. জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনজনই ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে মাদক সেবনের অপরাধে মো. মঈন উদ্দীন (৩৯)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিকে দেওয়া সাজা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x