ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী দিয়ে মাদকের চালান প্রবেশের সময় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

এ সময় মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

 এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবি ও এসআরবির যৌথ পরিকল্পনায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, যৌথ আভিযানিক দল রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরে ৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে।

 গোয়েন্দা তথ্য ও থার্মাল ইমেজারের মাধ্যমে তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

রাত আনুমানিক আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 এ সময় যৌথ দল অভিযান চালিয়ে তিনটি বড় প্যাকেটসহ মো. ইদ্রিস (৪০) নামে একজনকে আটক করে।

পরবর্তীতে উদ্ধার করা প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম ও মৃত সখিনা খাতুনের ছেলে।

আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে বিজিবি ও এসআরবির পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x