ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার।

মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটের দিকে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার মৃত অখিল চন্দ্র আচার্য্যের ছেলে শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬) এবং সফাপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে লাল-কালো রঙের পুরাতন ব্যবহৃত টিভিএস কোম্পানির অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির পেছনে ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ নম্বরের একটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো ছিল। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া মোটরসাইকেলটির সঙ্গে একটি রেজিস্ট্রেশন সনদ ও একটি ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়। ট্যাক্স টোকেন নম্বর ১৭৩১৭২৫৭৫। রেজিস্ট্রেশন সনদে একজন পুরুষের ছবি ও মোঃ মাসুম উদ্দিন নামীয় স্বাক্ষর রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর 0E4GC2396094 এবং চেসিস নম্বর MD634KE41C2G09823।

উক্ত ইঞ্জিন ও চেসিস নম্বরের মোটরসাইকেল কারও হারিয়ে গিয়ে থাকলে অথবা নিখোঁজ হয়ে থাকলে প্রকৃত মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ মান্দা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x