ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, রাতভর অভিযানে ৭ আসামি গ্রেপ্তার।

নওগাঁর ধামইরহাট উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে পূর্বশত্রুতার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আবুল কাশেম (নিহত) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এক রাতের মধ্যেই এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে করলা খেতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবুল কাশেমের মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনার পর নিহত আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল মাঠে নামে।

এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে মামলা রুজুর এক রাতের মধ্যেই এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ রাকিবুল ইসলাম রনি (২৮), পিতা মোঃ আব্দুল হাকিম; ২. মোঃ আব্দুল হাকিম (৬০), পিতা মৃত আব্দুল গফুর; ৩. মোঃ কফিল উদ্দিন (৬৫), পিতা মৃত আব্দুল গফুর; ৪. মোছাঃ আকলিমা বেগম (৩৫), স্বামী মোঃ ফেরদৌস হোসেন; ৫. মোছাঃ হামিদা বেগম (৩৮), পিতা মৃত ইসমাইল হোসেন; ৬. মোছাঃ ফরিদা বেগম (৫০), স্বামী মোঃ আব্দুল হাকিম এবং ৭. মোছাঃ জিয়াসমিন বেগম (২১), স্বামী মোঃ রাকিবুল ইসলাম রনি।

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, রাতভর অভিযানে ৭ আসামি গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x