ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি এলাকাবাসীর।

নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম পুলপাড়া এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি মাটির মসজিদ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। মসজিদটিতে গ্রামের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদের টিনের ছাউনি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়ায় নামাজ আদায়ে চরম ভোগান্তিতে পড়ছেন মুসল্লিরা। এ অবস্থায় মসজিদটি দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটির তৈরি ছোট্ট এ মসজিদটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কোনো রকমে টিনের ছাউনি দিয়ে মসজিদটি ব্যবহার করা হলেও বর্তমানে ছাউনির অধিকাংশ টিনে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। ফলে বৃষ্টির সময় মসজিদের ভেতরে পানি পড়ে এবং মুসল্লিদের নামাজ আদায়ে নানা সমস্যার সৃষ্টি হয়।এদিকে মসজিদটিতে আজান দেওয়ার জন্য নেই কোনো মাইকের ব্যবস্থা। স্থানীয় মুসল্লিদের নিজ উদ্যোগেই আজান দিতে হয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে আসছেন।

একরামুল হোসেন, শরিফুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র। নিজেদের নিত্যদিনের প্রয়োজন মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এ কারণে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে মসজিদটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মসজিদটির সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিলেও আর্থিক সংকটের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দ্রুত মসজিদের টিনের ছাউনি সংস্কার, প্রয়োজনীয় মাইক স্থাপন এবং ভবনটি মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি।স্থানীয় মুসল্লিরা বলেন, মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি এলাকার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই জরাজীর্ণ অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

এ অবস্থায় মসজিদটির সংস্কার ও উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সরকারি কিংবা ব্যক্তিগত সহযোগিতায় মসজিদটি সংস্কার করে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে দীর্ঘদিনের এ ধর্মীয় প্রতিষ্ঠানের দুরবস্থা দূর হবে এবং স্বস্তিতে ইবাদত করতে পারবেন গ্রামের মুসল্লিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি এলাকাবাসীর।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x