ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিকেটিটিসি চট্টগ্রামে উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)-এ দক্ষ জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিকেটিটিসি চট্টগ্রামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় আধুনিক ও যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রশিক্ষিত জনশক্তির জন্য দেশ-বিদেশে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে আরও আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও বাড়ানো যেতে পারে।

এ উদ্যোগ দক্ষ জনশক্তি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), চট্টগ্রামের ড্রাইভিং উইথ অটো-মেকানিক্স বিভাগের প্রশিক্ষক তানভীর আলম (BMET)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিকেটিটিসি চট্টগ্রামে উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x