ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীন রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল এবং ঘুমধুম বিওপির টহলদল পৃথক অভিযান দুটি পরিচালনা করে।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টে সোনাপাড়া বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। 

এ সময় এফডিএমএন ক্যাম্প-৬-এর আনোয়ারা বেগম (৪০) ও ক্যাম্প-৫-এর সাবিকুন নাহার (২২)-কে আটক করা হয়। 

তাদের শরীরে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। 

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

 এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটক দুই আসামিকে উদ্ধার ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

এছাড়া মালিকবিহীন উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x