ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় মাদকবিরোধী অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা জব্দ।

মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর বসতবাড়ির আঙিনা থেকে ২৫০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বিক্রয়মূল্য ৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জনসাধারণের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে ওই গ্রামের পারুল বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার পারুল বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা গাঁজা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার পারুল বেগম দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও তিনটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় মাদকবিরোধী অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা জব্দ।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x