ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় চায়ের দোকানে অভিযান, ৫৭৫ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম গাঁজাসহ ইনতাজ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইনতাজ আলী উপজেলার যশোপাড়া গ্রামের মৃত হাজিবুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মান্দা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইনতাজ আলীর চায়ের দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মান্দা থানার উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম। এ সময় এসআই আশীষ কুমার সান্যাল, এসআই জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় চায়ের দোকানে অভিযান, ৫৭৫ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x