ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাদক মামলায় আইনজীবীদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান, এমপির বক্তব্যের প্রতিবাদে পাঠালো লিগ্যাল নোটিশ

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পক্ষে আদালতে আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের দেওয়া বক্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বক্তব্যের পর তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা আইনজীবীদের আহ্বান জানিয়েছিলাম, তারা যেন মাদকসেবী ও ব্যবসায়ীদের পক্ষে কোর্টে না দাঁড়ান। তারা কথা শুনছেন না। অনেকেই নীতি-নৈতিকতা বিবর্জিতভাবে দু-চার-দশ টাকার বিনিময়ে চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের পক্ষে কোর্টে দাঁড়িয়ে যায়। তারা অন্তত নৈতিকতা দেখালে সমাজে অপরাধ অনেক কমে যেত।

তিনি আরও বলেন, নীতি-নৈতিকতাবর্জিত আইনজীবীরা রাতে ঘুমানোর আগে দোয়া করে, যেন আগামীকাল কোর্টে গিয়ে ২-৪ জন মাদকসেবীর জামিনের মামলা পাই, যেন ভালো-মন্দ বাজার করে বাড়ি আসতে পারি। এতে যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ভবিষ্যতে তাদের ছেলে-মেয়ে মাদকের করাল থাবায় পড়লে হয়তো সেদিন বুঝতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ব্যাপক প্রশংসিত হলেও তার বক্তব্যকে ঘিরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্ষুব্ধ এক আইনজীবী।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ওমর ফারুক তুষার নামে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী এ নোটিশ দেন। নোটিশটি রামগঞ্জে এমপি শাহাদাত সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

লিগ্যাল নোটিশে আইনজীবীদের নিয়ে সাংসদ শাহাদাত সেলিমের বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে ৭ দিনের মধ্যে তা লিখিতভাবে প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়। তা না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, লিগ্যাল নোটিশটি এখনো পাইনি, তবে শুনেছি। লিগ্যাল নোটিশ পেলে আমার আইনজীবীকে দিয়ে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাবো। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ এদিক-সেদিক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিতর্কিত করা হয়েছে। মূলত মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উকিলদের নিয়ে মন্তব্য করা হয়। তবে সেটি কারও ইমেজে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাদক মামলায় আইনজীবীদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান, এমপির বক্তব্যের প্রতিবাদে পাঠালো লিগ্যাল নোটিশ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x