ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, ভালো দামের আশায় কৃষক।

প্রকৃতিতে এখনও পুরোপুরি শীতের আগমন ঘটেনি। তবে এরই মধ্যে নওগাঁর বিভিন্ন হাট-বাজারে দেখা মিলতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক, মুলাসহ নানা ধরনের শীতকালীন সবজি। আগাম এসব সবজি বাজারে আসায় ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

বুধবার নওগাঁর বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য মৌসুমি সবজির পাশাপাশি বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ শুরু হয়েছে। বিশেষ করে মুলা, শিম, পালং শাক, ফুলকপি ও বাঁধাকপি কিনতে ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। মৌসুমের শুরু হওয়ায় এসব সবজির দাম অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি। ফলে বাজারে সরবরাহ তুলনামূলক কম। এ কারণে আগাম বাজারে আসা সবজির দাম কিছুটা বেশি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাঠ থেকে নতুন নতুন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে বলে আশা করছেন তারা।

কৃষক ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে। অনেক কৃষক আগাম জাতের সবজি চাষ করেছেন। এসব সবজি দ্রুত বাজারে আনতে পারায় তারা তুলনামূলক ভালো দাম পাচ্ছেন। বাজারদর ভালো থাকলে চলতি মৌসুমে সবজি চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেলার মান্দা উপজেলার সবজি চাষি কেরামত আলী বলেন, “এবার আমি এক বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে মুলা চাষ করেছি। বর্তমানে মুলার বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার ভালো লাভ করতে পারব।”

একইভাবে বদলগাছী উপজেলার সবজি চাষি একরামুল হোসেন বলেন, “এবার আমি ১০ কাঠা জমিতে শীতকালীন সবজি হিসেবে শিম চাষ করেছি। বর্তমানে শিমের বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার লাভবান হতে পারব।”

এ ছাড়া নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সবজি চাষিরাও শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করে ইতোমধ্যে বাজারে বিক্রি শুরু করেছেন। ভালো দাম পাওয়ায় তাদের মধ্যে উৎসাহও বেড়েছে। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষে কাঙ্ক্ষিত ফলন ও ভালো দাম পাওয়া যাবে।

নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, “এবার জেলায় মোট ৮ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আগাম জাতের সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সবজির দাম ভালো থাকায় চাষিরা লাভবান হবেন বলে আশা করছি।”

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনগুলোতে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়লে একদিকে যেমন কৃষকরা ভালো দাম পেতে পারেন, অন্যদিকে সাধারণ ক্রেতাদের কাছেও সবজির দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এতে কৃষক ও ভোক্তা—উভয় পক্ষই উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, ভালো দামের আশায় কৃষক।

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x