ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদান নারীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ডা. নাসিমা সুলতানার।

নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগদান করেছেন ডা. মোছাঃ নাসিমা সুলতানা। দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ায় স্থানীয় নারী ও গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট ছিল। ফলে জটিলতা দেখা দিলে অনেক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁসহ দূরের বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে যেতে হতো। নতুন বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ায় এখন উপজেলা পর্যায়েই নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নাসিমা সুলতানা বলেন, “আমি শুধু বদলিজনিত দায়িত্ব পালনের জন্য এখানে আসিনি; বরং পোরশার মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক চিকিৎসাসেবা দিতে এসেছি। উপজেলার ছয়টি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সেবা করাই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা নিতে যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন—আমার দরজা সবার জন্য খোলা।”

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও সেবা নিশ্চিত করতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ না থাকায় নারী রোগীদের চিকিৎসার জন্য অনেক সময় দূরের হাসপাতালে যেতে হতো। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয়ভাবে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. নাসিমা সুলতানার যোগদানের ফলে পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নের নারী ও গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদান নারীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ডা. নাসিমা সুলতানার।

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x