ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন আটক

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার বাসিন্দা মো. সারোয়ার হোসেন অপু (৩২) ও মো. শামীম হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর থানার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তারা সঙ্গে থাকা সোনালি রঙের একটি মেডেল ও হ্যান্ডকাফ সদৃশ সামগ্রী প্রদর্শন করে স্থানীয়দের গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন।

বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তারা দুই ব্যক্তিকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় এজাহার দায়ের করেন।

স্থানীয়দের দাবি, আটক দুই ব্যক্তি গত এক মাস ধরে বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন আটক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x