ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে ফয়সাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের সাহিন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে ফয়সাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের সাহিন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x