পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিরলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাড়ে বিক্ষোভ মিছিল বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরলবাজার বকুলতলা মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্ব করেন। বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী জানান, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, কৃষক দলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌরছাত্রদলের আহবায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাবেশে অংশ গ্রহণ করেন।
মতামত