জেল খাটবে কর্মী, ভোট চাইবে কর্মী,
ভোটকেন্দ্র পাহারাও দিবে একা কর্মী।
মাইর খাবে কর্মী, রক্ত ঝরবে যার,
ঘরবাড়ি পুড়ে ছাই হবে দিনশেষে তার!
লাঞ্ছিত হবে আজ মা-বাবার মুখ,
স্বজন হারানো ব্যথায় ভাঙবে যে বুক।
নিজের পকেটের টাকা খরচ করে দিনরাত,
কর্মীই সইবে সব অবিচারের আঘাত!
সব ত্যাগ, সব ক্ষতি যার ঘাড়ে এসে পড়ে,
রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে রাজপথে লড়ে—
সব কাজের কাজী যদি হয় কর্মী একা,
তাহলে এসি রুমে বসে থাকা নেতাদের কাজটা কী ভাই?
— ইদ্রিস মিয়া
মতামত